POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ সরকারি মেডিকেলে ভর্তি শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২২, ২০২১ | সময়: ১২:৫১ অপরাহ্ণ

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ শনিবার (২২ মে) থেকে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ৭ জুন।

গত সোমবার (১৭ মে) দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর কথা জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি ২২ মে শুরু হয়ে আগামী ৭ জুন শেষ হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ আদেশ প্রযোজ্য।

নানা উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে করোনা সংক্রমণের মধ্যেই অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষা। এরপরে ফল প্রকাশ করা হয়। গত ২৫ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত এমবিএস কোর্সে ভর্তি কার্যক্রম চলার কথা ছিল। এক সপ্তাহ বেড়ে এখন ভর্তির শেষ সময় ৭ জুন পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন