POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিকতার দায় কার কাছে, সাংবাদিকের দায়িত্ব কী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২২, ২০২১ | সময়: ১২:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশে গণমাধ্যম, এর স্বাধীনতা ও সাংবাদিকতা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা মহলে আলোচনা হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব আলোচনায় অতিসাধারণীকরণ এবং খুব সহজেই বড় ধরনের উপসংহার টানার প্রবণতাও দেখা যায়। এসব বিষয়ে দেশ ও দেশের বাইরে দীর্ঘদিন ধরে যেসব আলোচনা হয়েছে, তার ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমের চারটি দিক নিয়ে চার পর্বে লিখেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ। আ দ্বিতীয় কিস্তি।

একটি গণমাধ্যমে প্রচারিত বা প্রকাশিত সব সংবাদের দায় কি ওই প্রতিষ্ঠানের সব সাংবাদিকের? এ প্রশ্ন আপাতদৃষ্টে খুব হাস্যকর বলে মনে হলেও বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর বিষয়ে বিতর্কে প্রায়ই প্রশ্নটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসে উপস্থিত হয়। অনেকেই কোনো গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনার সময় এমন ধারণা দেওয়ার চেষ্টা করেন যে ওই প্রতিষ্ঠানের সব সাংবাদিকই এ ত্রুটি-বিচ্যুতির জন্য দায়ী। অন্ততপক্ষে তাঁদের উচিত এই ইচ্ছাকৃত বা নীতিবিষয়ক ত্রুটির কারণে অবিলম্বে পদত্যাগ করা। এ ধরনের বক্তব্য খুব জনপ্রিয়তা লাভ করে, কেননা এতে দায় অনেকের মাথায় চাপিয়ে দেওয়া যায়। কিন্তু এ ধরনের বক্তব্য না বাস্তবসম্মত, না সাংবাদিকতার কোনো রকমের নীতির সঙ্গে সংশ্লিষ্ট। এ ধরনের কথাবার্তা স্বল্প মেয়াদে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও এর সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয় সংশ্লিষ্ট, সে বিষয়ে আলোচনার কোনো ধারা এখনো গড়ে ওঠেনি। তা হচ্ছে সাংবাদিকতার দায় কী, কার কাছে এ দায়, সাংবাদিকের দায়িত্ব কী?

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন