POPULAR BD NEWS
Popular BD News Logo

যুদ্ধবিরতির পরও আল আকসা মসজিদে ইসরাইলি পুলিশের হামলা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২১, ২০২১ | সময়: ৯:৩০ অপরাহ্ণ

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত মসজিদুল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়েছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে। ফিলিস্তিনিরা পরে পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে অনেক ফিলিস্তিনি হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি উদযাপনে মসজিদ প্রাঙ্গণে সমবেত হওয়ার পর সেখানে সংঘর্ষ বাঁধে। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে শুরু করে ইসরাইলি পুলিশ।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন