ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যা ও বায়তুল মোকাদ্দাসে গুলিবর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট ছাত্রসেনার আয়োজানে বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক জামে মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্রসেনার নেতারা তাদের বক্তৃতায় বলেন- ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও বর্বরোচিত হামলা সর্বযুগের রেকর্ড ভঙ্গ করেছে, সাধারণ জনগণ নারী-শিশু বৃদ্ধ ও নিরস্ত্র সাধারণ মুসলমানদের উপর পবিত্র সংযমের মাস মাহে রমজানে ইফতার চলাকালীন সময়ে বর্বরোচিত হামলা এবং আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারের মাধ্যমে ফিলিস্তিনের নিরস্ত্র মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে মানবাধিকার লংঘন করেছে।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন এবং হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন, ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রেরণের আমি মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানান।
সভায় বক্তারা বিশ্বে ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এড়াতে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিসংঘের সদস্য রাষ্ট্র সমূহের মধ্যে ঐক্যমত গঠন অপরিহার্য। পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতি প্রদানে ১৩৮ টি দেশের সম্মতিকে সমর্থন জানিয়ে কয়েক দশকের সংকট নিরসনে জাতিসংঘের মাধ্যমে কার্যকর ভূমিকা আশা প্রকাশ করেন।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার নেতৃবৃন্দ।