সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা উভয়পক্ষের পাঁচ জন আহত হয়েছে । হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মানিক, কাজল ও মাহবুব। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর(উঃ) ইউনিয়নের আহম্মদপুর ছয়ানী বাড়ীতে বুধবার রাত আটটায় এ ঘটনা ঘটে। ওই সময় সম্পত্তি নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়। তার মধ্যে গুরুতর আহত দুই।
এবিষয়ে ভুক্তভোগী আল আমিন পপুলার বিডিনিউজকে বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এবিষয়ে মামলাও হয়েছে এবং আদালত থেকে আমাদের পক্ষে রায় দিয়েছে।
কিন্তু আমাদের প্রতিপক্ষ শাহ্ আলম বিষয়টি মানতে নারাজ। এনিয়ে বুধবার এশার নামাজের পর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার চাচাতো ভাই মানিক(৪৮) এর উপর মাহবুব আলম, শফিউল আলম,মোরশেদ আলম, খোরশেদ আলম মিলে
অতর্কিত হামলা চালায় এবং আমাদের বাসতঘরে হামলা ও লুটপাট চালায়। আমাদের পক্ষের মানিক এবং কাজল হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনার অপরপক্ষ হাসপাতালে চিকিৎসাধীন মাহবুব(২৮) জানান, নামাজের পরপরই উভয়পক্ষের সম্পত্তি নিয়ে কথা-কাটাকাটি চলাকালীন আমি বাঁধা দেই। কিছুক্ষণ পরেই কিছু বুঝার উঠার আগেই হঠাৎ করে আমার উপর হামলা চালায় এতে আমি গুরতর আহত হই। এবং রাগের মাথায় আহত অবস্থায় আমি তাদের বসতঘরে লাথি মারি। কিন্তু লুটপাটের মত কোন ঘটনা ঘটেনি। লুটপাটের ঘটনা মিথ্যা ও বানোয়াট।