POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনাকালের নতুন আতঙ্ক কালো ছত্রাক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২০, ২০২১ | সময়: ৪:০৬ অপরাহ্ণ

করোনা মহামারির শুরুর দিকে এর গতিপ্রকৃতি সম্পর্কে অনেক কিছুই অজানা ছিল বিজ্ঞানীদের। তবে বিজ্ঞানীরা ধীরে ধীরে করোনা সংক্রমণের অনেক কিছুই উদ্‌ঘাটন করতে সমর্থ হয়েছেন। ফলে আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় অক্সিজেনের গুরুত্ব, রক্তজমাট বাঁধার মতো জটিলতা নিরসনে অ্যান্টিকোয়াগুলেন্ট ইত্যাদির ব্যবহার শুরু হয়। এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিক বা কোনো কার্যকর অ্যান্টিভাইরাস–জাতীয় ওষুধের তেমন একটা সফলতা না পাওয়ার বিষয়টিও পরিষ্কার হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ ইত্যাদি কোমর্বিডিটি থাকা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি বেশি। তাই এদিকে নজর দেওয়া জরুরি হয়ে দাঁড়ায়।

সম্প্রতি এসব নানামুখী জটিলতার মধ্যে নতুন যে জটিলতা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটি হলো, কালো ছত্রাক (ব্ল্যাক ফাঙ্গাস) বা মিউকরমাইকোসিস। ভারতে সম্প্রতি আক্রমণাত্মক দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে আকস্মিকভাবেই আলোচনায় এসেছে একধরনের ছত্রাকের সংক্রমণ, যা অন্ধত্ব ও মৃত্যুঝুঁকি হিসেবে আতঙ্ক সৃষ্টি করছে।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন