POPULAR BD NEWS
Popular BD News Logo

নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচে ছিটকে পড়ল মাইক্রো, আহত ১৪

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২০, ২০২১ | সময়: ৩:৫৮ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ছিটকে খালে পড়ে ১৪ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের উপজেলার পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসটি বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পেনাকাটা পোল এলাকায় পৌঁছায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি হঠাৎ প্রধান সড়ক থেকে অন্তত ২০ ফুট নিচে ছিটকে খালে পড়ে যায়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১৪ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।  তবে ঘটনার সময় যাত্রীরা সবাই ঘুমাচ্ছিলেন।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন