POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ছাত্রলীগ নেতা নাহিদ হাসানের মাতৃবিয়োগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৯, ২০২১ | সময়: ৩:৫৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কচুয়া বাজারস্থ মের্সাস মম এন্টারপ্রাইজের পরিচালক বিশিষ্ট ঠিকাদার নাহিদ হাসানের মা হনুফা বেগম মৃত্যুবরণ করেছেন।

সোমবার বিকালে তিনি আকস্মিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে কুমিল্লা মর্ডাণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালি…..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি কড়ইয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. বাচ্চু মিয়ার সহধর্মনী ছিলেন। মরহুমার জানাযা শেষে কড়ইয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্বামী, ২ ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন