POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ

ডেস্ক নিউজ | প্রকাশিত: মে ১৮, ২০২১ | সময়: ৪:৩৪ অপরাহ্ণ

কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত যেসব প্রকল্পের কাজ শেষ হয় নাই তা অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমরা অনেক প্রকল্পের কাজ শেষ করতে পারিনি।  এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে।  তার মধ্যে যেগুলো সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এমন নির্দেশনা দেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সভা শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন