বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ আগুনে পাহাড়িদের ৭০ বসতঘর পুড়ে ছাই হয়েছে।
সোমবার রাত দেড়টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ার বাসিন্দা থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় তালুকদার পাহাড়ি গ্রামের ৭০ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
সূত্র: যুগান্তর
H/N