কিস্তির টাকা জোগাড় হয়নি, তাই অটোবাইক চালক আত্মহনন করেছে। চাঁদপুর শহরের পুরান বাজারে গলায় ফাঁস লাগিয়ে সেলিম (৪৫) আত্মহত্যা করে।
১৭ মে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে পুরান বাজার ৩ নং কয়লাঘাটস্থ সরকারি শ্রম কল্যান কেন্দ্র সংলগ্ন নদীপাড়স্থ একটি অটো রাখার গ্যারেজে এই ঘটনা ঘটে।
নিহত সেলিমের বাড়ি রংপুর জেলায়। শিশু বয়সে সে ভবঘুরে হিসাবে পুরাণ বাজার মমফ্যাক্টরী কলোনি এলাকায় বড় হয়েছে। সেখানেই জনৈক সিরাজ সরদার এর মেয়ে সীমাকে বিয়ে করে। তার দুটি সন্তান রয়েছে। একই এলাকার মেরকাটিজ রোড ঢালী বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত।
পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করেন।
নিহত সেলিম এর স্ত্রী সীমা জানান, সকালে নাস্তা খেয়ে গাড়ি নামানোর জন্য তার স্বামী গ্যারেজে যায়। পরে খবর আসে গ্যারেজ থেকে গাড়ি আনতে গিয়ে আরেকজন চালক দেখেন তার স্বামী গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।