POPULAR BD NEWS
Popular BD News Logo

অধরা ধর্ষণ মামলার আসামি বাচ্চু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৬, ২০২১ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার পঞ্চম শ্রেণী ছাত্রী ধর্ষণ মামলার আসামী বাচ্চু প্রধান (৫৫) এখনো অধরা। মামলার আড়াই মাসেও ধরা পড়েনি ধর্ষন মামলার একমাত্র অভিযুক্ত উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি চাঁনকাবিলার কান্দির মৃত. আকরম আলী প্রধানের ছেলে বাচ্চু প্রধান।

ঘটনার পর থেকেই অভিযুক্ত বাচ্চু প্রধান পালিয়ে রয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর আদুরভিটি চাঁনকাবিলার কান্দির প্রবাসীর শিশু মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ( ১মার্চ ২০২১ইং) দুপুরে আরবী পড়ার জন্য সহপাঠীকে ডাকতে গেলে বাড়ির পাশের নিজ ভূট্টা ক্ষেতের পাশ্ব দিয়ে যাওয়ার সময় জোরপূর্বক ওই ছাত্রীকে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় বাচ্চু প্রধান। ওই ছাত্রীর পড়নে থাকা প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণ করে। ছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে বাচ্চু প্রধানের কবল থেকে ওই শিশুটিকে রক্ষা করে। আসামী বাচ্চু প্রধান তখনই পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুটির মা বাদি হয়ে ওইদিনই মতলব উত্তর থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; জোরপূর্বক শিশু ধর্ষন করার অপরাধ আইনে মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আসামী পলাতক রয়েছে। তাকে আটকের জোর চেষ্টা চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন