POPULAR BD NEWS
Popular BD News Logo

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৬, ২০২১ | সময়: ২:৪৫ অপরাহ্ণ

ফিলিস্তিনের জেরুএরজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর হামলা এবং ফিলিস্তিনি নাগরিক আহত ও গাজায় ইসরাইলি ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চাঁদপুর জেলা শাখা।

১৬ মে রবিবার সকালে শহরের কালিবাড়ি শাপলা চত্বরে সামনে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরাইলি হামলার প্রতিবাদে শহরের প্রানকেন্দ্রে মানব বন্ধন পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন মাও. মোঃ মিজানুর রহমান
প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়ামের অন্যতম
আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল ক্বাদেরী।
বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামআ’ত চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মুহাম্মাদ মাঈনুদ্দীন। চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের অন্যতম নেতা অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আল ক্বাদেরী
আল্লামা ডঃ সাইফুল ইসলাম আল আজহারী। মুফতি মাওলানা ফজলুল কাদের বাগদাদী। মাওলানা আব্দুল হান্নান বদরপুরী। মাওঃ আব্দুর রাজ্জাক আল ক্বাদেরী। ক্বারী মুহাম্মদ বিলাল হোসাইন পাটওয়ারী। হাফেজ মুহাম্মদ জাকির হোসাইন।
বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা আহবায়ক মুহাম্মদ বিল্লাল হোসাইন তালুকদার। যুবসেনা চাঁদপুর জেলা সদস্য সচিব প্রফেসর মুহাম্মদ বজলুর রশিদ সোহেল। যুবনেতা মাও. মোঃ আতিকুর রহমান। যুবনেতা হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলাম। যুবনেতা মাও. কাজী হাসানুজ্জামান যুবনেতা মোঃ মুন্নাফ তালুকদার। যুবনেতা হাফেজ মুহাম্মদ নাছির হোসাইন। যুবনেতা হাফেজ আব্দুল ওয়াদুদ। যুবনেতা মোঃ মুকবুল হোসেন মুরাদ।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি মাও. রিয়াজুল করিম বাছিম।
সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নূরে আলম ফরাজী।
সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ…..
প্রোগ্রাম সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রাহীম।

বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও হত্যাকান্ড চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার প্রয়োজনে ফিলিস্তিনে একটি কৃত্রিম রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করে। ১৯৬৭ সালের এক যুদ্ধে জেরুজালেমের এক অংশ দখল করে তাদের রাজধানী ঘোষণা করে ইসরাইল। সেই সময় থেকেই প্রতি বছরই ইসরাইল জেরুজালেম দিবস পালনের নামে ফিলিস্তিনিদের হামলা ও হত্যাকান্ড চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ গুটিকতক দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।’

নেতৃবৃন্দ ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন