POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৬, ২০২১ | সময়: ১০:২০ পূর্বাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলাস্থ নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারীখলা গ্রামের ইদা গাজী প্রধানীয়া বাড়িতে পুর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে ঐ গ্রামের শুভ গ্যাং বিরুদ্ধে।

হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায় মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারীখলা গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে রনি (৩৫) ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে ছেলের আকিকা দিতে গ্রামের বাড়ীতে আসেন রনিসহ তার পরিবার।।

ঘটনার সন্ধায় রনির সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের আইয়ুব আলীর ছেলে শুভর ।

গত ১৩ মে বাড়ীর পাশে কাউছারের দোকানে রনি গেলে আগে থেকে উত পেতে থাকা শুভ , ইসমাইল, রাজন, ও শুভর মা ডলি বেগম দেশীয় অস্ত্র নিয়ে রনির উপর আআকস্মিক হামলা করে। এ সময় ইসমাইলের হাতে থাকা ছুরি দিয়ে রনির বুকে ও শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে। আহত রনির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত রনিকে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে রক্ত ক্ষরন বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

বর্তমানে রনি আশংকা জনক অবস্হায় আইসিওতে চিকিৎসাধীন রয়েছে । রনির স্বজনরা বলেন রনির চাচা জহিরুল ইসলামের স্ত্রী লিপি বেগমের কাছ থেকে একলক্ষ টাকা নেয় একই গ্রামের দেলয়ারের স্ত্রী রাবেয়া বেগম এরই মধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করে এবং বাকী ২০ জাহার টাকার জন্য তাদের মধ্যে বিবাদ সৃষ্টি তারই সুত্র ধরে গত দের মাস আগে রনির চাচা জাকির হোসেন স্বপনকে মারধর করে শুভ । এ ছাড়াও শুভ এলাকায় বিভিন্ন অপকর্ম ও মাদক ব্যবসার সাথে জরিত ।
হামলাকারী শুভর বাড়ী গিয়ে দেখা যায় ঘরে তালা দিয়ে সবাই পালিয়েছে । মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি ।
ঘটনায় রনির চাচা জাকির হোসেন স্বপন বাদী হয়ে মতলব দক্ষিন থানায় মামলা দায়ের করেছেন । এসআই বাসির ঘটনাস্হল পরিদর্শন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন