ঢাকাসহ দেশের ৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।
শনিবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতি জানাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সূত্র: যুগান্তর
H/N