বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গা নদীতে কয়েক ডজন লাশ ভেসে আসার পর এবার নদীটির ধারে অন্তত দুটি স্থানে বালিতে পোঁতা একাধিক মৃতদেহ পাওয়া গেছে।
উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ৪০ কিলোমিটার দূরে উন্নাও জেলার দুটি স্থানে এ মৃতদেহগুলো পাওয়া যায় বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একদল কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে যে দুটি স্থানে মৃতদেহগুলো পাওয়া গেছে, সেসব স্থানে আরও গভীর গর্ত খুঁড়ে লাশগুলোকে সমাহিত করেছেন।
পোড়ানোর কাঠের অভাবে এ মৃতদেহগুলো বালিতে পুঁতে ফেলা হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
মোবাইল ফোনে তোলা ছবি ও ভিডিওতে দুই স্থানেই একাধিক পোতাঁ লাশ ও স্থানীয়দের ভিড় দেখা গেছে; বেশিরভাগ মৃতদেহের গায়ে জড়ানো ছিল গেরুয়া কাপড়।
সূত্র: যুগান্তর
H/N