POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুলে তিন শতাধিক পরিবার পেলেন এমপির ‘ঈদ উপহার’

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১২, ২০২১ | সময়: ১০:২০ অপরাহ্ণ

হাজীগঞ্জে বড়কুলে ইউনিয়নে ৩০০ শতাধিক পরিবার পেলেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাশেম হাসুর ঈদ উপহার নগদ টাকা প্রদান করা হয়।

মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এম পি এবং শুভাকাঙ্খীদের সম্মিলিত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপার্জনহীন ও অসহায়দের জন্য ঈদ উপহার নগদ অর্থ প্রদান করা হয়।

বুধবার বিকেলে হাজিগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর মাদ্রাসা প্রাঙ্গণে তিন শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

২৫০ জনকে ১ হাজার টাকা এবং বাকীদের ৫০০ টাকা করে দেয়া হয়।
ওই সময় বক্তৃতা করেন সার্বিক ব্যবস্থাপনায় থাকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী এম এ হাশেম হাসু।

প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন।
প্রফেসর শামসুদ্দীনের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন লোটাসের উপস্থাপনা অন্যান্যের মধ্যে নগদ অর্থ প্রদান কালে আরো বক্তৃতা করেন যুবলীগের সাবেক আহবায়ক ও ছাত্রলীগের তুখোড় নেতা জহিরুল ইসলাম মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী।

ওই সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম মাস্টার, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, জাকির পাটোয়ারী, আব্দুস সামাদ মিজি, ফারুক মজুমদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বিএসসি, গেনু ফকির, ওহীদুল্লাহ গাজী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রানা খান, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ ইউনিয়নের নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন