POPULAR BD NEWS
Popular BD News Logo

হাসপাতালের টয়লেটের সানসেটে মিলল নবজাতক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১২, ২০২১ | সময়: ৯:৩৩ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের টয়লেটের সানসেট থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। কান্নার শব্দ শুনে মঙ্গলবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নবজাতকটি উদ্ধার করে।

বুধবার সকাল পর্যন্ত বাচ্চাটির কোনো পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতালে সিনিয়র নার্স হাসনা হেনা জানান, মহিলা ওয়ার্ডের টয়লেট থেকে নবজাতকের কান্না শুনে ঘটনাস্থলে গিয়ে একটি নবজাতক শিশু দেখা যায়।পরে নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। শিশুটি এখন সুস্থ আছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন