চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক এ পর্যন্ত ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ জন, গ্রেফতারী পরোয়ানায় মূলে ০৯ জন ও অন্যান্য মামলায় ১২ জনসহ সর্বমোট ২২ জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার বিষয়টি পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। আসামীদেরকে জেলার বিভিন্ন থানা থেকে গ্রেফতার করা হয়।