POPULAR BD NEWS
Popular BD News Logo

৫০০ টাকা না দেওয়ায় নানিকে হত্যা করল নাতি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১২, ২০২১ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

স্বামী-সন্তান মারা যাওয়ার পর চেয়ে-চিন্তে জীবিকা নির্বাহ করতেন আছিয়া বেওয়া (৬৫) । ঈদের আগে জাকাত-ফিতরার কিছু টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকায় নাতির চোখ পড়ে। টাকা দিতে রাজি না হওয়ায় নাতিই তাঁকে গলা কেটে হত্যা করে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বগুড়া সদর উপজেলার শেখেরকোলা গ্রামের আছিয়া বেওয়া হত্যাকাণ্ড সম্পর্কে এই তথ্য দিয়েছে বগুড়ার পুলিশ। পুলিশ জানায়, আছিয়া একাই তাঁর ঘরে থাকতেন। পাশের আরেকটি ঘরে তাঁর পুত্রবধূ নাজিরা বেওয়া (৪৫) থাকেন।

মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে ৯টার মধ্যে আছিয়া খুন হন। ওই সময় তাঁর পুত্রবধূ অন্যের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন