POPULAR BD NEWS
Popular BD News Logo

রাস্তার পাশে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১২, ২০২১ | সময়: ৫:১১ অপরাহ্ণ

সুনামগঞ্জের জামালগঞ্জে রাস্তার পাশ থেকে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শরিফপুর গ্রামের হাওরের রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. সিকান্দার (৪০) উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, রাতে সিকান্দার বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে গিয়ে সকালে শরিফপুর গ্রামের রাস্তার পাশে নিহতের অটোগাড়িটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী চালককে খুঁজতে থাকে। পরবর্তীতে গাড়িটির অদূরেই তার গলাকাটা লাশ দেখতে পায়।

সূত্র: যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন