POPULAR BD NEWS
Popular BD News Logo

পালগিরি আমার গ্রাম আমার প্রান সংগঠনের পক্ষে ইফতার বিতরণ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: মে ১১, ২০২১ | সময়: ৮:১৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ‘পালগিরি আমার গ্রাম,আমার প্রাণ’ সামাজিক সংগঠনের উদ্যোগে এলাকার গরীব অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত বছরের ন্যায় এবারোও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার এলাকার প্রায় ৬শতাধিক লোকজনের মাঝে সংগঠনের পক্ষ থেকে পিকআপ যোগে বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার বিতরণ করা হয়। এসময় রক্তের বন্ধন ৬৪ জেলায় আমাদের পরিবার ও পালগিরি ইয়াং স্টার ক্লাবের সদস্যরা বিতরণী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন।

সংগঠনের উদ্যোক্তা মো. আবু হানিফ সবুজ বলেন, আমার গ্রাম ও গ্রামের মানুষকে অনেক ভালোবাসি। এরই ধারাবাহিকতায় আমরা পালগিরি আমার গ্রাম,আমার প্রান সংগঠন করে এলাকার অসহায় ও গরীব মানুষের পাশে রয়েছি। ভবিষ্যতেও এই সংগঠনের মাধ্যমে সাধ্যমতো সাধারন মানুষের পাশে আমরা থাকব।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন