POPULAR BD NEWS
Popular BD News Logo

নুরুল আমিন রুহুল এমপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 ইসতিয়াক জামান নাফিজ | প্রকাশিত: মে ১১, ২০২১ | সময়: ১:৫৫ অপরাহ্ণ

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর ব্যক্তিগত তহবিল থেকে মতলব উত্তরের নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১১মে মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, সহ-সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার,এখলাস পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা,ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ,ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান,জেলা যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার সম্পাদক গাজী সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড: মহসিন মিয়া মানিক প্রমুখ।

M/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন