হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার দুপুরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের এই নেতার সুস্থতা কামনায় দোয়া চাইলেন উপজেলা ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ রায়হান।
ছাত্রলীগ নেতা শেখ রায়হান সকলের উদ্দেশ্যে বলেন, প্রিয় ভাই এবায়েদুর রহমান খোকন বলি। তিনি করোনায় আক্রান্ত। সবাই খোকন ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন খোকন ভাইকে দ্রুত সুস্থ করেন। তিনি সুস্থ হয়ে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসুক- সেই প্রত্যাশা রইল।