হাজীগঞ্জ উপজেলার পাঁচই গ্রামে গরুর মাংস বিতরণ করলেন চাঁদপুর জেলার পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন।
সোমবার দুপুরে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচই গ্রাম ও আশেপাশের এলাকার গরীব- দুঃখী অসহায়, প্রতিবন্ধী দুই শতাধিক পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।