POPULAR BD NEWS
Popular BD News Logo

এক বোটায় ৭ লাউ!l

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১০, ২০২১ | সময়: ১২:০৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামে স্থানীয় সাংবাদিক কামরুল হাসানের বাড়ির আঙিনায় এক বোটায় সাতটি লাউ ধরেছে। উৎসুক জনতা লাউ এবং গাছটি দেখার জন্য ভিড় করছেন কামরুল হাসানের বাড়িতে।

সোমবার সকালে সরেজমিন অভয়নগর উপজেলার কোটা গ্রামের তরফদারপাড়ায় মৃত মোশাররফ হোসেনের ছেলে দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার কামরুল হাসানের বাড়িতে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে।

এ বিষয়ে সাংবাদিক  জানান, তার রোপিত এই লাউগাছে প্রথমে এক বোটায় ১১টি লাউয়ের জালি ধরেছিল। কিন্তু পরবর্তীতে সাতটি লাউ বড় হয়েছে। বাকি লাউগুলো নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, এই লাউ দেখতে এলাকার লোকজন আমাদের বাড়িতে ভিড় করছেন।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন