POPULAR BD NEWS
Popular BD News Logo

জোবায়ের হোসেনের উদ্যোগে কচুয়ার তুলপাই গ্রামে ইফতার ও দোয়া মিলাদ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: মে ৭, ২০২১ | সময়: ৯:৪৭ অপরাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মো. গোলাম হোসেনের পক্ষে চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো. জোবায়ের হোসেনের উদ্যোগে কচুয়া উপজেলার ৭নং সদর (দক্ষিন) ইউনিয়নের তুলপাই ইমাম বুখারী (রা:) তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্মানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) মো. শাহজাহান শিশির।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার,উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আজগর প্রধান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,আবুল খায়ের রুমি,পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যাশী বাবুল সর্দার,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শরীফ আহমেদ মিঞা, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সর্দার,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লিটন মিয়া,সাধারন সম্পাদক মো. শাহাদাত হোসেন মেম্বার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপকি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ,ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন,মোহাম্মদ হোসাইন,জামাল হোসেন ফরাজী,সাইফ মোহাম্মদ রুবেল,আহসান উল্যাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন