POPULAR BD NEWS
Popular BD News Logo

৪৫০ টাকার জন্য হাতের আঙুল হারালেন দরিদ্র নারী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৭, ২০২১ | সময়: ২:২২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিজিএফের মাত্র ৪৫০ টাকার জন্য হাতের আঙুল হারাতে হলো রিনা বেগমকে (৩৬)।

ইউনিয়ন পরিষদের দরজার ফাঁকে রিনার হাত আটকে যাওয়ার পর চৌকিদার দরজা বন্ধ করে দেন। এতে করে তার ডান হাতের একটি আঙুল কাটা পড়ে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিসাধীন আছেন রিনা।

বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। রিনা ওই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন