ফেনী সদর উপজেলার কালিদহে চাচাতো বোনকে হত্যা করেছে এক কিশোর। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম তানিসা ইসলাম (১৫)। আর অভিযুক্ত কিশোরের নাম আক্তার হোসেন নিশান (১৬)।
পরিবার ও পুলিশের ধারণা, ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ মেয়েটিকে হত্যা করা হতে পারে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দীন।
জানা গেছে, তানিসা সদর উপজেলার ডাক্তারপাড়া মহিউসসুন্নাহ মাদ্রসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার চাচাতো ভাই নিশানও স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে।
সূত্র:যুগান্তর
H/N