POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটিলায় যুবলীগ নেতা জাকির হোসেন সোহেলের নেতৃত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৬, ২০২১ | সময়: ১১:৫৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে এতিমখানায় এতিম ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু।

হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেলের নেতৃত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নং হাটিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার মুসো, ৩নং কাঁলচো ইউনিয়নের উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মনির হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল মজুমদার, ১১ নং হাটিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণত সম্পাদক মোস্তফা সরোয়ার মুসো, যুগ্ম আহবায়ক আলী নূর নিপু,সদস্য হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সম্মানীত সদস্য হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সুমন তপাদার, হারুনর রশীদ, সদস্য ও ৭নং বড়কুল ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার, ৩নং কাঁলচো উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৪নং কাঁলচো ইউনিয়নের যুগ্ম আহবায় আশরাফ মজুমদার, ১১ নং হাটিলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার, ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত হোসেন, হাজিগঞ্জ ১২ নং দ্বাদশ ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল সদস্য মিরাজুল ইসলাম সরোয়ার ও সদস্য কাজী হাসানুজ্জামান রাজু প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন