POPULAR BD NEWS
Popular BD News Logo

খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য ইউপি ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: মে ৬, ২০২১ | সময়: ১০:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যেগে গতকাল বৃহস্প্রতিবার বিকালে কাদলা পুর্ব পাড়ার মাঠে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। ইউপি ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ছাত্রদল নেতা মো. সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রত্যাশী এবায়েদ উল্লাহ।

 

 

 

 

এ ছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রনি, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফ, সাধারন সম্পাদক ইমাম হাসান, ৯ নং কড়ইয়া ইউপি ছাত্রদলের সভাপতি ইসমাইল বক্তব্য রাখেন। এ সময় কাদলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকগনসহ সাধারন নেতা কর্মিগন উপস্থিত ছিলেন।

 

 

  1. H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন