POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন উদ্বোধন

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: মে ৫, ২০২১ | সময়: ১০:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার প্রসন্নকাপ গ্রামের কৃষক ওমর আলীর জমি হারভেষ্টার মেশিন দ্বারা ধান কর্তন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।

এদিকে কচুয়া উপজেলায় ৫০ একর জমিতে সমলয় বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। যা প্রতি একর জমিতে ৮০মন ধানের ফলন হয়েছে। হারভেষ্টার মেশিন দ্বারা ধান কাটা,মাড়াই ও ঝাড়াই করা হয়।
এসময় ইউএনও দীপায়ণ দাস শুভ,কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ,একাডেমিক সুপারভাইজার সোহেল রানা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা,লিটন দত্ত ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন