POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৪, ২০২১ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক দিক নির্দেশনায় ৪ মে রাতে মতলব উত্তর থানার উপ- সহকারী পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন এবং এএসআই রাজেশ পাল সঙ্গীয় ফোর্স নিয়ে জিআর- ১৩২/১৪ মূলে অভিযান চালিয়ে

৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মতলব উত্তরের ফরাজী কান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্ৰামের গোলাম হোসেন দেওয়ান এর ছেলে আল আমিন
কে আটক করে।
এ ছাড়াও উপ পরিদর্শক (এসআই)মোহাম্মদ লোকমান হোসেন ননজিআর- ৪০/১৪ মূলে আসামী মতিউর রহমান, পিতা- মৃত মোহাম্মদ আলী বেপারী, সাং- ষাটনল, রঙ্গুখারকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর
উপ- সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ ইকবাল হোসাইন ননজিআর- ৪০/১৪ মূলে আসামী ১। ইউসুফ আলী, পিতা- মতিউর রহমান, ২। সামসুল হক বেপারী, পিতা- মৃত সেকান্দর আলী বেপারী, উভয় সাং- ষাটনল, রঙ্গুখারকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদের গ্রেফতার করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে চাঁদপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন