POPULAR BD NEWS
Popular BD News Logo

সিসিইউতে খালেদা জিয়া, দেওয়া হচ্ছে অক্সিজেন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৪, ২০২১ | সময়: ৪:০৪ অপরাহ্ণ

কোভিড-১৯ সংক্রমণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায়  নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপাসনের সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নিশ্চয়ই সবাই উদ্বিগ্ন খালেদা জিয়ার অসুস্থতার খবরে। দলের নেতাকর্মীরা এখনও উদ্বেগের মধ্যে আছেন দেশনেত্রীর শারীরিক অবস্থা কী রকম এ নিয়ে। আপনারা সবাই শুনেছেন যে, গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে নেওয়া হয়েছে। এখনও তিনি সিসিইউতে আছেন। অক্সিজেন দেওয়া হচ্ছে। এখন তিনি স্থিতিশীল আছেন।

করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট বেড়ে গেলে সোমবার তাকে সিসিইউতে নেওয়া হয়। এরপর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন