হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের খাগবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ আলী খান এর রাষ্ট্রীয় গার্ড অব অনার অনুষ্ঠিত হয়েছে।
পরে বীর শহীদ মোহাম্মদ আলী খানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।