POPULAR BD NEWS
Popular BD News Logo

আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৩, ২০২১ | সময়: ১২:৩৫ অপরাহ্ণ

রাজধানীর মতিঝিলে আল-আকসা আবাসিক হোটেলের সাততলার স্টাফ রুম থেকে মো. রুবেল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকাল ৫টায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতিঝিল থানার এসআই জহুরুল ইসলাম।

রুবেলের গ্রামের বাড়ি নোয়াখালী সদরে। তিনি ফকিরাপুলে একটি প্রসাধনী সামগ্রীর দোকানের কর্মী ছিলেন এবং ওই এলাকার একটি বাসায় থাকতেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।

এসআই জহুরুল বলেন, ওই হোটেলের সাত তলায় স্টাফদের রুম থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়। গামছা দিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল মরদেহটি।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত ৯টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন