POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কাদলা ইউনিয়নে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ | সময়: ১২:০৮ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়া কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবারের সকালে উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদে উপহার সামগ্রী বিতরণ কর হয়।

এসময় কাদলা ইউনিয়ন চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালু, কচুয়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব উল আলম, সচিব সেতারা আফরোজ, ইউনি সদস্য ওবায়েদ মিয়া, আবুল কারী, শাহ আলমসহ ইউপি সদস্য ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ আজ কঠোর লকডাউন ও করোনার এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন