POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মানসিক ভারসাম্যহীন যুবক জোবায়ের শিকলে বন্দী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

কচুয়া উপজেলার চাংপুর গ্রামের এক সপ্তাহ ধরে শিকলে বন্দী রয়েছে মানসিক ভারসাম্যহীন জোবায়ের হোসেন নামে এক যুবক। সে ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। বর্তমানে দারিদ্র্যতার কারনে যুবক জোবায়েরের উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার জানান।

জোবায়ের হোসেনের মা মর্জিনা বেগম জানান, ছোটবেলায় তাকে চট্টগ্রামে একটি মাদ্রাসায় লেখাপড়ার করতে দিলে এক শিক্ষক তার মাথায় আঘাত করলে তার মস্তিষ্ক বিঘœ ঘটে। ওই সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা করার পর কয়েক বছর ভালো থাকলেও গত কয়েকদিন ধরে পূনরায় মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামি শুরু করে। তিনি বলেন, আমি গরীব মানুষ আমার স্বামী মানুষ চট্টগ্রামে কাজ করেন। তাকে উন্নত চিকিৎসা করার সামর্থ্য আমার নেই। বাধ্য হয়ে তাকে আম গাছের সাথে শিকলে বেধেঁ রেখেছি। আমার ছেলের চিকিৎসার্থে সকলের সহযোগিতা চাই। যুবক জোবায়েরকে কেউ চিকিৎসার সহযোগিতা করতে চাইলে ০১৮২৫-০৫৬৬১২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

চাংপুর ইয়াং ফোরামের সভাপতি মো. তোফায়েল আহমেদ কাউছার বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের সংগঠনের মাধ্যমে তাকে চিকিৎসাবাবদ সহযোগিতা করার চেষ্টা করব।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন