POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা থানায় অভিযোগ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জমির মালিক দাবিদার একই গ্রামের মো. মনিরুল হকের পুত্র মো. নোমান বাদী হয়ে কচুয়া থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে কড়ইয়া গ্রামের জাহাঙ্গীর আলম,আমির হোসেন,আক্তার হোসেন,সোহেল, নাছিমা আক্তার,শারমিন ও রেখা বেগমকে অভিযুক্ত করা হয়।

বাদী থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক ১১৬ হাল ৯৫নং কড়ইয়া মৌজায় সিএস ১১৪ নং এসএ ১০২ নং ১০৩ ও ৩২৬ বিএস ৪৭৬ খতিয়ানভূক্ত ৫১৮ দাগে ৫৯ একর ও বি.এস ৫২৫ দাগে ৫৪ একর সম্পত্তি বাদী পৈর্তৃক সূত্রে মালিক হয়ে দীর্ঘ কয়েক বছর যাবত শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম গংরা নানা অজুহাতে উল্লেখিত ৫১৮ ও ৫২৫ দাগে ভিন্ন দাগ দাবি করে ১ একর ৭ শতাংশ জমি রয়েছে বলে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। বাদী মো. নোমান হোসেন জানান, উল্লেখিত দাগে জাহাঙ্গীর গংদের কোনো জায়গা নেই। তারা নিজেরা কাল্পনিক দাবি করে আমাদের সম্পত্তিতে নিজের কিছু জমি রয়েছে বলে বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে আসছে। এবং বিভিন্ন ভাবে আমাদের হয়রানি ও হুমকি-ধমকি প্রদর্শন করে আসছে।

এদিকে বাদীর অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানার এসআই মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন