POPULAR BD NEWS
Popular BD News Logo

ইফতারের মেন্যুতে রাখুন পুষ্টিকর স্যুপ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ | সময়: ৫:২৭ অপরাহ্ণ

স্বাস্থ্যকর পানীয়গুলোর মধ্যে স্যুপ অন্যতম। সারাদিন রোজা রাখার পরে এমন একটি খাবার দরকার যা একই সঙ্গে পুষ্টির চাহিদা পূরণ করবে এবং সহজে হজম হবে।

ইফতারের মেন্যুতে স্যুপ রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্যুপের ৯২ ভাগই পানি। ফলে সারদিনের পানির চাহিদা পূরণ এবং পুষ্টি যোগাতে স্যুপ একটি ভালো খাবার।

স্যুপ বিভিন্নভাবে তৈরি হয়। প্রোটিনের চাহিদা বেশি হলে তাকে চিকেন স্যুপ দেওয়া যেতে পারে। ওজন কম এমন মানুষের জন্য চিকেন স্যুপের সঙ্গে ডিম, দুধ বা কর্ণফ্লাওয়ার দেওয়া যেতে পারে।

যারা ওজন কমাতে চান, তারা চিকেন অথবা সবজি দিয়ে তৈরি করতে পারেন। এটা তেল ছাড়া রান্না করে খেতে পারেন। দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে স্যুপের সঙ্গে ওটস যুক্ত করে নিতে পারেন। স্যুপের এইসব উপাদান স্বাস্থের জন্য অনেক উপকারী।

 

 

 

 

 

স্যুপকে স্বাস্থ্যকর এবং মুখরচক করার জন্য বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করা যেতে পারে। যেমন- আদা, রসুন, পেঁয়াজ, লেবুর রস, গোল মরিচ, কাঁচা মরিচ, ধনে পাতা। স্যুপের এসব উপাদানে কার্বহাইড্রেড, প্রোটিন, ফ্যাট, মিনারেল- সবাই পাওয়া যায়।

ওটস এবং কর্ণফ্লাওয়ার থেকে কার্বহাইড্রেড, চিকেন বা ডিম থেকে প্রোটিন এবং জিংক পাওয়া যায়। সবাজি থেকে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার পাওয়া যায়।

এ কারণে স্যুপকে বলা হয় একটি স্বয়ংসম্পূর্ণ খাবার। এজন্য সারাদিন রোজা রাখার পর ইফতারে স্যুপ খেলে পানির শূন্যতা পূরণ করবে এবং খাবার হজমে সহযোগিতা করে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন