POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারতকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ | সময়: ৩:০৪ অপরাহ্ণ

করোনাভাইরাস মহামারীতে ভারত এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটি এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।  এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের প্রায় ১০ হাজার শিশি।
https://youtu.be/iH0R94F427s

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আরও বলা হয়, দুর্দশা নিরসনের জন্য বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন