POPULAR BD NEWS
Popular BD News Logo

আনভীরের জামিন শুনানি হচ্ছে না

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১ | সময়: ২:৪১ অপরাহ্ণ

হাইকোর্ট আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের করা আবেদন কার্যতালিকা থকে বাদ পড়েছে।

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে আগাম জামিন শুনানি বন্ধের সিদ্ধান্ত নেয় হাইকোর্ট।

এদিন সকালেই বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। আবেদনটি কার্যতালিকার ১৪ নম্বরে ছিল। কিন্তু আগাম জামিন শুনানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় তা কার্যতালিকা থেকে বাদ পড়ে বলে আদালত সূত্রে জানা যায়।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানের নিজের ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরার এমডি আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান।

মামলা করার পর গুঞ্জন ওঠে আনভীর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে এমন গুঞ্জনের পরপরই আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন আনভীর।

সূত্র:জাগরণ

H/N

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন