POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন পৌনে ২৬ লাখ মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ | সময়: ১:২২ অপরাহ্ণ

দেশে এ পর্যন্ত পৌনে ২৬ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৫ লাখ ৭৯ হাজার ৮৪। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৮১ হাজার ৭৯৯ এবং নারী ৮ লাখ ৯৭ হাজার ২৮৫ জন।

আর করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। এর মধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৭৪৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৮৭০।

এ ছাড়া মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৭২ লাখ ৪০ হাজার ৮২ জন  টিকার জন্য নিবন্ধন করেছেন।

এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র: যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন