POPULAR BD NEWS
Popular BD News Logo

নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ৩:১২ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে ওই গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ তার পরিবারের।

বাসাইল থানার ওসি হারুনুর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার বাবু মিয়ার দুবাই প্রবাসী ছেলে কবির মিয়ার সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুণ গ্রামের জয়নাল মিয়ার মেয়ে কনা আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুক দাবিতে শাশুড়ি ও দুই ননদ (স্বামীর বড় বোন) সালমা ও তাসলিমা বিভিন্ন সময়ে অত্যাচার করতে থাকে। এর পর তার শাশুড়ি দুবাই ও স্বামী সৌদি আরবে চলে যান।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন