POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দাফনকারীদের সরঞ্জাম ক্রয়ে অংশগ্রহন করলেন প্রবাসী মিলন হোসেন মিয়াজী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৫, ২০২০ | সময়: ৭:১১ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় করোনা বা করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফন কাজে সরঞ্জাম ক্রয় করতে অংশ গ্রহন করলেন প্রবাসী মিলন হোসেন মিয়াজী।

বুধবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গনে মৃতদের দাফনকারী দলের সদস্যবৃন্দের হাতে ১০ হাজার টাকা পৌঁছে দেয়া হয় । প্রবাসী মিলন হোসেন মিয়াজী হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওর্য়াডের বাসিন্দা।

তার পক্ষে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ মৃতদের দাফনকারী দলের টিম প্রধান মাওলানা যোবায়ের আহমাদ, সদস্য শিক্ষক শরীফুল হাসান ও হাজী মো. সুমনের হাতে ওই নগদ অর্থ তুলে দেন।

ওইসময় শিক্ষক শরীফুল হাসান বলেন, প্রশাসনের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই। মৃতদেহ দাফনের জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন, তা একেবারে সংকট দেখা দিয়েছে। তাই আমরা সহযোগিতা চেয়েছি। সাড়াও পাচ্ছি। এখন মৃতদেহের জন্য প্যাকেটের সংকট দেখা দিয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন