POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় কৃষকের লাউ,টমেটোসহ মিশ্র সবজি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে পৌরসভার কড়ইয়া মধ্যপাড়া গ্রামে কে বা কাহারো শত্রুতার জের ধরে কৃষক জাহাঙ্গীর আলমে সবজি ক্ষেত কেটে নষ্ট করে দেয়। এতে করে কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক জাহাঙ্গীর আলম দাবি করেন।

তিনি আরো জানান, উপজেলা কৃষি অফিসের সহায়তায় চলতি মৌসুমে ২৭ শতাংশ জমিতে বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করি। রবিবার রাতে কে বা কাহারা আমার সবজির জমিতে শত্রুতার জের ধরে সবজি ক্ষেত কেটে নষ্ট করে। এদিকে এলাকাবাসী কৃষক জাহাঙ্গীর আলমের সবজি কেটে নষ্ট করার ঘটনায় দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। তবে যারা এ কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন