যশোর জেনারেল হাসপাতাল থেকে ১০ জন ভারতফেরত করোনা রোগী পালিয়ে গেছেন। শনিবার সকাল থেকে রবিবার দুপুরের মধ্যে তারা পালিয়েছেন। হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে সম্প্রতি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ২৩ এপ্রিল সকাল ১০টা ৫৭ মিনিটে ভারতফেরত কিছু রোগীকে ভর্তি করা হয়। এরপর রবিবারও রোগী আসে। সবমিলিয়ে দুই দিনে ১০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
সূত্র:কালের কণ্ঠ
H/N