POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারত থেকে অক্সিজেন আসা বন্ধ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ | সময়: ৩:৫২ অপরাহ্ণ

করোনাভাইসারে সংক্রমণে বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনার রোগী বেড়েই চলছে। হাসপাতালগুলোতে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট। ভারতের এমন পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশও। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা তরল অক্সিজেন আসা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তরল অক্সিজেন আমদানি করে। প্রতি মাসে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়। কিন্তু ২১ এপ্রিলের পর থেকে আর কোনো অক্সিজেনবাহী গাড়ি স্থলবন্দরটি দিয়ে দেশে আসেনি।
https://youtu.be/4YJrxvTSTjA
২১ এপ্রিলের আগে এক সপ্তাহে ৪৯৮ মেট্রিক টনের বেশি তরল অক্সিজেন ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে আসে। যার আমদানিমূল্য প্রতি মেট্রিক টন ১৬৫ মার্কিন ডলার।
সূত্র:জাগরণ
H/MN
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন