POPULAR BD NEWS
Popular BD News Logo

আইপিএল চালিয়ে নেওয়ার যে যুক্তি দেখাল ভারতীয় বোর্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ | সময়: ২:০২ অপরাহ্ণ

করোনার দ্বিতীয় ঢেউ তুমুলভাবে আছড়ে পড়েছে ভারতে। লণ্ডভণ্ড করে দিচ্ছে জনজীবন। করোনায় মৃতদের চিতায় জ্বালানোর কাঠের সংকট পড়েছে।

ওদিকে অক্সিজেন ও ওষুধের তীব্র অভাবে অনেকে হাসপাতালে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটিতে চলছে জমজমাট আইপিএল।  জৈব সুরক্ষা বলয়ে ঘেরা দেখে করোনার আঁচ লাগছে না আইপিএলের গায়ে।

একই সময়ে ভারতে যেখানে লাশের সারি, সেখানে আইপিএলে চলছে টাকার ওড়াউড়ি।

বিষয়টি অমানবিক ও দৃষ্টিকটূ লাগছে ক্রিকেট অনুরাগীসহ অনেকের কাছে। ক্রমশ জোরালো হয়েছে আইপিএল স্থগিতের আবেদন।

আইপিএল বন্ধের দাবিতে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বক্তব্য দিচ্ছেন নেটিজেনরা।

এমন পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ার পেছনে যুক্তি দাঁড় করিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড—  বিসিসিআই।

তারা জানিয়েছেন, মহামারির এই কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের চাঙ্গা রাখতে ও স্বস্তি দিতেই আইপিএল চালিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র:যুগান্তর
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন