POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় মৃত্যু আবার ১০১ জন, আক্রান্ত ২৯২২ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ | সময়: ৭:৫২ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯২২ জন।

এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৩ জন। আর আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন।

কয়েক দিন দৈনিক মৃত্যু ১০০ এর নিচে ছিল। এর আগে টানা চার দিন দৈনিক মৃত্যু ১০০ ছাড়িয়েছিল।

২৪ ঘন্টায় ২১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় আক্রান্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন